মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

খননের নামে অপচয় হচ্ছে কোটি কোটি টাকা

  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩০৭ Time View

নদী খনন করে সেই মাটি ফেলা হচ্ছে নদীতেই। ফলে লাভের লাভ কিছুই হচ্ছে না; বরং খননের নামে ‘অপচয়’ হচ্ছে কোটি কোটি টাকা। এমন অভিযোগ ওঠেছে সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদী খননে।

স্থানীয়রা জানান, খননের জন্য চার বছর ধরে এ নদীতে ড্রেজার মেশিন দেখা যাচ্ছে। মাঝে মাঝে মেশিন চালিয়ে খননকাজ করা হয়। আবার বেশিরভাগ সময়ই বন্ধ থাকে ড্রেজার মেশিন। এতে যে অংশ খনন করা হয়, পলি পড়ে আবার সেই অংশ ভরাট হয়ে যায়। সময় পেরিয়ে গেলেও খননকাজ আর শেষ হয় না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে এআরকে নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৯-২০ অর্থবছরে তাহিরপুর সদর ইউনিয়ন সংলগ্ন বৌলাই নদীর ৬ হাজার ৭০০ মিটার অংশ খননের কাজ পায়। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা। দুবছর মেয়াদের এই কাজ চার বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। খননের বাকি আরও ১৪০০ মিটার, যার ৭০০ মিটার ড্রেজারে আর বাকি ৭০০ মিটার এস্কেভেটর মেশিন দিয়ে খনন করা হবে বলে জানা যায়। এস্কেভেটর মেশিন দিয়ে নদী খননের মাটি নদীর পাড়েই ফেলা হচ্ছে। এতে স্থানীয়দের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category