শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাবনার ভাঙ্গুড়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১০ Time View

পাবনার ভাঙ্গুড়ায় উঠানে পড়ে থাকা লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার অষ্টমনিষার হরিহরপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হোসাইন ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু হোসাইন। এ সময় উঠানে পড়ে থাকা একটি লিচুর বিচি সবার অলক্ষ্যে মুখে দেয় সে। মুহূর্তেই বিচিটি গলায় আটকে গেলে শিশুটি শ্বাসকষ্টে ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা দ্রুত বিচিটি বের করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আরাফাত ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। শ্বাসনালীতে বিচি আটকে যাওয়ায় দম বন্ধ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category