শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীনির্ভর বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না ইরানিরা: ট্রাম্প জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির ৯ দফা জরুরি নির্দেশনা সংসদে কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস, দিলেন আবেগঘন বক্তব্য আসিফ মাহমুদের দুর্নীতির অনুসন্ধানে মন্ত্রণালয়ের নথি চায় দুদক গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের চুক্তি সই শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছেন: রিজভী ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের জ্বালানি সংকট কাটাতে বাড়ছে এলএনজি আমদানি, বসছে নতুন টার্মিনাল: প্রধানমন্ত্রী

ইরানে আবার হামলা চালানো হবে, হুমকি ট্রাম্পের

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

ইরানের লারাক দ্বীপে গত রোববার রাতে আকস্মিকভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ইসলামিক বিপ্লবী গার্ডের সেনাসহ কয়েকজন বেসামরিক মানুষ নিহত ও আহত হন। এ হামলার পর জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান।

আর এই পাল্টা হামলার জন্য ইরানে আবারও হামলা চালানো হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, “আমরা তাদের ওপর কঠোর হামলা চালাতে যাচ্ছি। ইরানিদের হামলার জবাব দেওয়া হবে।”

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে  ট্রুথ সোশ্যালে ইরানের ব্যাপক সমালোচনা করে নতুন করে পোস্ট দিয়েছেন ট্রাম্প। সেখানে ইরানকে ‘মৃত’ দেশ হিসেবে অভিহিত করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী আর অবশিষ্ট নেই। যদিও তিনি যুদ্ধের শুরু থেকেই এ দাবি করে আসছেন।

ট্রাম্প লিখেছেন, “ইরান আনুষ্ঠানিকভাবে একটি ব্যর্থ রাষ্ট্র। এটি মৃত! তাদের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, তাদের কোনো মুদ্রাও নেই। তারা তাদের সেনা ও পুলিশ সদস্যদের কোনো বেতন দিচ্ছে না। মুদ্রাস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। ইরানের নেতারা বিশৃঙ্খল অবস্থায় আছে এবং দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম নয়।”

জুলাইয়ের পর গত রোববার রাতে দুই দেশ আবারও হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরে বলে আসছে অস্ত্রের যুদ্ধের বদলে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালানো হবে। কিন্তু নতুন এ হামলা দেখিয়েছে, কোনো স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যে কোনো সময় লড়াই শুরু হয়ে যেতে পারে।

ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেছেন, ইরান সরকারবিরোধী এক লাখ বিক্ষোভকারীকে হত্যা করেছে। আর বিক্ষোভ দমন করেই তারা টিকে আছে।

গত জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। ইরানের সরকারি তথ্যে মতে ওই সময় নিরাপত্তাবাহিনীর সদস্যসহ ৩ হাজার ১১৭ জনের মৃত্যু হয়। তবে ট্রাম্প এক লাখ সংখ্যা কোথা থেকে পেয়েছেন সেটি স্পষ্ট নয়। যদিও এর আগে তার সরকার ৬০ হাজার বিক্ষোভকারী নিহত হওয়ার তথ্য দিয়েছিল।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category