বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Title :
খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জামিনের বিষয়ে প্রশ্ন, সাংবাদিকের ওপর চড়াও পরীমনি তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছে না সরকার: নাহিদ দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজের নতুন এট্রি লেভেল ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই এনেছে স্যামসাং হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু গাজীপুরে শ্রমিক আন্দোলনের ষষ্ঠ দিনেও সংঘর্ষ, মহাসড়ক অবরোধ টাঙ্গাইলের কালিহাতীতে আল্লাহ ও নবীকে নিয়ে কটূক্তি করায় গ্রেপ্তার ১ হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় পাশে থাকবে ইরান যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজের নতুন এট্রি লেভেল ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই এনেছে স্যামসাং

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজের নতুন এট্রি লেভেল ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই এনেছে স্যামসাং। রাজধানীর বনানীতে গ্যাজেট অ্যান্ড গিয়ারের শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটি উন্মোচন করা হয়।

গ্যালাক্সি এস২৬ এফই-তে যুক্ত করা হয়েছে ওয়ান ইউআই ৯ ইউজার ইন্টারফেস ও গ্যালাক্সি এআই। যার ফলে গ্যালাক্সি এআইয়ের বিভিন্ন ফিচার এক্সপেরিয়েন্স করতে পারবেন ব্যাবহাকারীরা। ফোনের গুগল সার্কেল টু সার্চ সুবিধার মাধ্যমে এক ছবিতে থাকা একাধিক বস্তু একসাথে খোঁজা যাবে।

৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির গ্যালাক্সি এস২৬ এফই-তে ছবি তোলার জন্য পেছনে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা ও ট্রিপল এক্স অপটিক্যাল জুম ফিচারের ৮ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা মিলিয়ে মোট তিনটি ক্যামেরা। সেই সাথে সেলফি ক্যামেরাও থাকছে ১২ মেগাপিক্সেলের।

লো লাইট ফোটোগ্রাফির জন্য এতে থাকছে নাইটোগ্রাফি ফিচার। আর ভিডিও ধারণের যুক্ত হয়েছে ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ ও ‘ফ্যানক্যাম’ ফিচার।

গ্যালাক্সি এস২৬ এফইতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড টুএক্স ডিসপ্লে। ফোনে থাকা ৪৫ ওয়াটের কেবল চার্জিং নিশ্চিত করবে ৩০ মিনিটে শূন্য থেকে ৬৯ শতাংশ চার্জ।

৭ বছর পর্যন্ত সিকিউরিটি আপগ্রেড ও ৭টি ওএস আপডেট দেবে স্যামস্যাং। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের গ্যালাক্সি এস২৬ এফই বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকায়। উদ্বোধন উপলক্ষ্যে গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে থাকছে ২ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস। এর পাশাপাশি ছাড়া থাকছে ৯ অথবা ১৮ মাসের মেয়াদে জিরো পার্সেন্ট ইএমআই ফ্যাসিলিটি। ৯ মাসের ইএমআই ইএমআই নেওয়া গ্রাহকেরা একটি জেবিএল ক্লিপ ৫ পোর্টেবল স্পিকার পাবেন একদম ফ্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category