যুক্তরাজ্যের লন্ডনে হ্যাম্পটন কোর্ট প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬-২৭ সালের ‘ওয়ার্ল্ড ব্র্যান্ডিং অ্যাওয়ার্ডস’-এ অটোমোবাইল ক্যাটাগরিতে বৈশ্বিক পর্যায়ে এই স্বীকৃতি অর্জন করেছে নিউ এনার্জি ভেহিকেল ব্র্যান্ড বিওয়াইডি।
ওয়ার্ল্ড ব্র্যান্ডিং ফোরাম আয়োজিত এ পুরস্কারের জন্য নমিনেটেড ব্র্যান্ডগুলোর ফাইন্যানশিয়াল ইভালুয়েশন, কনজিউমার মার্কেট এনালাইসিস ও অনলাইনে সাধারণ মানুষের ভোট বিবেচনায় নেওয়া হয়। এই আয়জনের বৈশ্বিক পর্যায়ের স্বীকৃতি পেতে একটি ব্র্যান্ডকে অন্তত ৩টি মহাদেশের ১০টি বা তার বেশি দেশে কার্যক্রম পরিচালনা করতে হয়। এই স্বীকৃতি প্রমাণ করে বিওয়াইডির আন্তর্জাতিক বাজারে উপস্থিতি এবং বিশ্বজুড়ে ব্র্যান্ড হিসেবে তার পরিচিতি।
এ অর্জন প্রসঙ্গে বিওয়াইডির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি বলেন, ‘এ বৈশ্বিক স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত। বিওয়াইডির কাছে ব্র্যান্ড গড়ে তোলার অর্থ হলো এমন প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করা, যা তাঁদের দৈনন্দিন জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারে। এ পুরস্কার নতুন উদ্ভাবন অব্যাহত রাখতে এবং বিশ্বের বিভিন্ন দেশের অংশীদারদের সঙ্গে কাজ করে আরও বেশি মানুষের কাছে টেকসই পরিবহনব্যবস্থা পৌঁছে দিতে আমাদের উৎসাহিত করবে।’
এমন অর্জনের ছোঁয়া লাগে ব্র্যান্ডটির বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল বাজারে। বাংলাদেশের বাজারে এ অর্জনের গুরুত্ব তুলে ধরে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ‘এ বৈশ্বিক স্বীকৃতি বাংলাদেশের মানুষদের কাছে ওয়ার্ল্ডক্লাস নিউ এনার্জি ভেহিকল ও সাসটেইনেবল ইনোভেশন পৌঁছে দেওয়ার কমিটমেন্টকে আরও দৃঢ় করেছে। দেশের গ্রাহকেরা আশ্বস্ত হতে পারেন যে তাঁরা এমন একটি ব্র্যান্ড বেছে নিচ্ছেন, যার ওপর বিশ্বজুড়ে লাখো মানুষ আস্থা রাখেন।’
বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে বিওয়াইডি – বিল্ড ইওর ড্রিমস। ব্র্যান্ডটি নিউ এনার্জি ভেহিকেলের কলেবর আরও বিস্তৃত করার পাশাপাশি ‘কুল দ্যা আর্থ বাই ওয়ান ডিগ্রি সেলসিয়াস’ বা পৃথিবীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি দেশে মাসব্যাপী ‘গ্রিন ড্রাইভ’ ক্যাম্পেইন পরিচালনা করেছে ব্র্যান্ডটি।