শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গিয়ে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় প্রশাসন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশ বাইরে থেকে জ্বালানি তেল আমদানি করে। যেখান থেকে আমদানি করা হয়, সেই অঞ্চলে যুদ্ধাবস্থা চলায় সারা বিশ্বই এর কুফল ভোগ করছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পাশাপাশি পরিবহন ব্যয় ও বিমা খরচও বেড়েছে। দীর্ঘ ছয় মাস সরকার দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করার পর বাধ্য হয়ে দাম সমন্বয় করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার নাগরিক সেবা বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মেহেরপুরের সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদগুলো দ্রুত পূরণ করা হবে, যাতে সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সেবা পায়।

মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, ৬ বিজিবি-র পরিচালক নাজমুল হাসান এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক দিনের সরকারি সফরে মেহেরপুরে আসেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category