বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের জ্বালানি সংকট কাটাতে বাড়ছে এলএনজি আমদানি, বসছে নতুন টার্মিনাল: প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বাড়ছে, মিসরে শি জিনপিংকে জমকালো অভ্যর্থনা দাম কমল এলপিজি সিলিন্ডারের বিয়ের অনুষ্ঠানে হামলা করায় যুক্তরাষ্ট্রকে শয়তান, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অনুসন্ধান শুরু শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না: ডিএসসিসি প্রশাসক মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতা প্রদর্শনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান অনুষ্ঠানে সব কর্মকর্তাকে ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বুধবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সারাদেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শনের জন্য বাছাইকৃত ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ সূচক ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া অপারেশনাল ও প্রশাসনিক কাজের বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি শ্রেষ্ঠ ফায়ার স্টেশনের প্রতিনিধির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মহাপরিচালক। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৫টি করে এবং অন্যান্য বিভাগের ৩টি করে স্টেশন এ পুরস্কার পায়। একই অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। এরপর নির্বাচিতদের মধ্যে রাজশাহী জেলার উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন এবং পদোন্নতিপ্রাপ্ত ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালেদা ইয়াসমিন প্রতিক্রিয়া ব্যক্ত করে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজের প্রশংসা করেন এবং সেবার মান বাড়াতে এ ধরনের মূল্যায়ন কার্যক্রম নিয়মিত পরিচালনার নির্দেশ দেন।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তারা সরাসরি এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category