শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৭৮ Time View

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম রোববার সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র ঢাকাতেই ওই রাতে ৩২ জন নিহতের প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্তের কাজ এখনো চলমান থাকায় নিহতের চূড়ান্ত সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তদন্ত পুরোপুরি শেষ হলে প্রকৃত নিহতের সংখ্যা স্পষ্টভাবে জানানো হবে।

উল্লেখ্য, ১৩ বছর আগে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছিল। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সারা দিন সহিংসতা ও উত্তেজনার পর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ওই রাতের অভিযানে ব্যাপক প্রাণহানির যে অভিযোগ ছিল, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন পর হলেও এই ঘটনার স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র জনগণের সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category