রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪২ Time View

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় বা ‘হ্যাটট্রিক’ টেস্ট জয়।

২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ওপেনার ইমাম-উল হককে ২ রানে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তাসকিন। আরেক ওপেনার আজান আওয়াইস (১৫) ও অধিনায়ক শান মাসুদ (২) দ্রুত বিদায় নিলে ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে ৬৬ রান করা ফজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। সালমান আগা ২৬ রানে তাসকিনের দ্বিতীয় শিকার হন।

মধ্যভাগে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল হাল ধরার চেষ্টা করলেও তরুণ পেসার নাহিদ রানার গতির কাছে হার মানেন তারা। টানা দুই ওভারে এই দুই ব্যাটারকেই (১৫ রান করে) সাজঘরে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন রানা। শেষ দিকে হাসান আলীকে তাইজুল ইসলাম আউট করলে ১৬৩ রানেই থমকে যায় পাকিস্তানের ইনিংস।

প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪১৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে পাকিস্তান আজান আওয়াইসের সেঞ্চুরিতে ৩৮৬ রান তোলে। ২৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে শান্তর ৮৭ ও মুমিনুলের ৫৬ রানের ওপর ভর করে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর এবার দেশের মাটিতেও জয়ের ধারা বজায় রাখল বাংলাদেশ। দীর্ঘ ২০ বছরের খরা কাটিয়ে গত দুই বছরে পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জিতে নতুন ইতিহাস গড়ল শান্ত বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category