শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৬৬ Time View

কুমিল্লায় চুরি করতে গিয়ে এক অভিনব ঘটনার শিকার হয়েছে এক যুবক। চুরির পর পালানোর সময় বাসার বারান্দার গ্রিলের ফাঁকে শরীর আটকে যায় তার। সোমবার সকালে নগরীর আদালত এলাকার পূর্ব পাশের একটি বাসায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরের দিকে ওই যুবক চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে। কাজ শেষে পালানোর সময় সে বারান্দার গ্রিলের সরু ফাঁক দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। কিন্তু মাঝপথে তার শরীর গ্রিলের ভেতরে আটকে যায়। শত চেষ্টা করেও সে নিজে থেকে বের হতে পারছিল না এবং গ্রিলে ঝুলে থাকে।

সকালে স্থানীয় লোকজন যুবকটিকে গ্রিলে আটকে থাকতে দেখে সেখানে ভিড় জমান। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রিলে আটকে থাকা ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার করার পরপরই পুলিশ তাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গ্রিলে চোর আটকে থাকার এমন দৃশ্য দেখে এলাকায় ব্যাপক কৌতূহল ও হাসির খোরাক তৈরি হয়েছে। অভিনব এই চুরির চেষ্টার ঘটনাটি পুরো শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কুমিল্লা থানা পুলিশ জানিয়েছে, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category