রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Title :
যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করলো ফ্রান্স এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান: সিএনএনের অনুসন্ধান তনু হত্যা মামলার কার্যক্রমে গতি এসেছে: আইনমন্ত্রী প্রকাশ পেল শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার অ্যানিমেটেড টিজার দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর সরকারের ভেতর যতই ঢুকছি আতঙ্কিত হচ্ছি: মির্জা ফখরুল চোখের সামনে মা-মেয়েকে আছাড় মেরে হত্যা, ছেলেকে নিয়ে পালিয়ে বাঁচলেন বাবা ব্রাহ্মণবাড়িয়ায় গৃহকর্মী শিশুকে নির্যাতন অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার জ্বালানি সংকট মোকাবিলায় আরও ১ লাখ টন ডিজেল কিনছে সরকার

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৮ Time View

সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১৫ মার্চের পর থেকে এই রোগের সংক্রমণ ও প্রাণহানি আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত দেড় মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে সন্দেহভাজন হামজনিত কারণে আরও ২৩৫ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

সরকারি তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৫ হাজার ২১৮ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সারা দেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৫ জনে। আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category