বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা শ্রমিকদল নেতার মরদেহ তাড়াশে ১৩ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার জলবায়ু অর্থায়নের অর্ধেক অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপত্র জমা জুলাই বিপ্লবের অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম নিউমোনিয়ায় দেশে বছরে ২৪ হাজার শিশুর মৃত্যু নুসরাতের গ্রামের বাড়িতে হামলার নিন্দা জামায়াতের কত গাড়িতে হা’ম’লা হলে আইনশৃঙ্খলার অবনতি মানবেন, প্রশ্ন এমপি মাসুদের সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি নিয়ে মন্ত্রীর কাছে জবাব চাইলেন হাসনাত সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৬০ কারখানায় ছুটি

জুলাই বিপ্লবের অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করা হবে।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজ আমি, কাল অন্য কেউ, পরশু অন্য সবাই একে একে আক্রান্ত হবেন।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয়। দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে তারা সীমান্ত পেরিয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।

সরকার ও প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, এমন প্রত্যাশা আর করেন না জানিয়ে এনসিপির আহ্বায়ক লেখেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’ বাংলাদেশবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।’

নাহিদ ইসলামের এই পোস্টের আগে এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ ওঠে। বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

নুসরাতের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলার কথা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category