বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা শ্রমিকদল নেতার মরদেহ তাড়াশে ১৩ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার জলবায়ু অর্থায়নের অর্ধেক অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপত্র জমা জুলাই বিপ্লবের অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম নিউমোনিয়ায় দেশে বছরে ২৪ হাজার শিশুর মৃত্যু নুসরাতের গ্রামের বাড়িতে হামলার নিন্দা জামায়াতের কত গাড়িতে হা’ম’লা হলে আইনশৃঙ্খলার অবনতি মানবেন, প্রশ্ন এমপি মাসুদের সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি নিয়ে মন্ত্রীর কাছে জবাব চাইলেন হাসনাত সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৬০ কারখানায় ছুটি

শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা শ্রমিকদল নেতার মরদেহ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় মরদেহটির সন্ধান পায় পুলিশ।

নিহত রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি নোয়াখলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দুটি বাবার সঙ্গে থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার প্রলোভন দেখিয়ে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন স্ত্রী মুক্তা বেগম ও শালিকা রতনা। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা বলেন, শ্রমিকদলের নেতাদের নিয়ে বুধবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে পৌঁছান। বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাঁদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান। পুরোনো লেপ-তোশক দিয়ে মরদেহটি ঢেকে রাখা হয়েছিল। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি লোহার রড উদ্ধার করেছে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহতের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে বৃহস্পতিবার দুপুরে সেটি উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category