বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা শ্রমিকদল নেতার মরদেহ তাড়াশে ১৩ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার জলবায়ু অর্থায়নের অর্ধেক অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপত্র জমা জুলাই বিপ্লবের অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম নিউমোনিয়ায় দেশে বছরে ২৪ হাজার শিশুর মৃত্যু নুসরাতের গ্রামের বাড়িতে হামলার নিন্দা জামায়াতের কত গাড়িতে হা’ম’লা হলে আইনশৃঙ্খলার অবনতি মানবেন, প্রশ্ন এমপি মাসুদের সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি নিয়ে মন্ত্রীর কাছে জবাব চাইলেন হাসনাত সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৬০ কারখানায় ছুটি

তাড়াশে ১৩ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

সিরাজগঞ্জের তাড়াশে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রামাণিক ও খন্দকার সাইফুল ইসলাম।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, উপজেলা কৃষকদলের সভাপতি গোপালচন্দ্র, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর কৃষকদলের আহ্বায়ক আজাদ আলী, সদস্য সচিব আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব সাইফুল খানসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী জানান, এ কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হবে। এর ফলে সরিষার আবাদ বাড়ার পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা মিলবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুলাইমান হোসেন শিহাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category