বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা শ্রমিকদল নেতার মরদেহ তাড়াশে ১৩ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার জলবায়ু অর্থায়নের অর্ধেক অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপত্র জমা জুলাই বিপ্লবের অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম নিউমোনিয়ায় দেশে বছরে ২৪ হাজার শিশুর মৃত্যু নুসরাতের গ্রামের বাড়িতে হামলার নিন্দা জামায়াতের কত গাড়িতে হা’ম’লা হলে আইনশৃঙ্খলার অবনতি মানবেন, প্রশ্ন এমপি মাসুদের সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি নিয়ে মন্ত্রীর কাছে জবাব চাইলেন হাসনাত সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৬০ কারখানায় ছুটি

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপত্র জমা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা পার্লামেন্টের উচ্চকক্ষে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনে উচ্চকক্ষের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি পদত্যাগপত্র জমা দেন। কয়েক দিন ধরে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনার পর এ সিদ্ধান্ত নিলেন তিনি।

পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার আহমাদ মুজানি জানিয়েছেন, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছেও পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি স্পিকার। পরবর্তী করণীয় নির্ধারণে পার্লামেন্টের নেতারা বৈঠকে বসবেন।

২০২৪ সালের নির্বাচনে প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ৩৯ বছর বয়সী জিবরান। তিনি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের কারণে জিবরানের ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্টের পৃথক রায়ে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য তাঁর দাখিল করা বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ নির্বাচনী শর্ত পূরণ করে না। এ ঘটনায় তাঁকে অভিশংসনের উদ্যোগও নেন আইনপ্রণেতারা। বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা জিবরানের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রস্তাবে স্বাক্ষর করেন।

প্রেসিডেন্ট প্রাবোও ও সাবেক প্রেসিডেন্ট জোকোইয়ের মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকার সময়েই জিবরানের পদত্যাগের ঘটনা ঘটল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনায় দেশটির সরকারের অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে বিতর্ক এবং অর্থনীতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্নের মধ্যে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে।

ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ায় বিনিয়োগকারীদের আস্থায়। সরকারের আর্থিক পরিকল্পনা ও সামগ্রিক নীতিনির্ধারণী কার্যক্রমও কঠোর পর্যালোচনার মুখে পড়েছে। পাশাপাশি দেশটির শেয়ারবাজারের রেটিং কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে জাভা দ্বীপের মধ্যাঞ্চলীয় সোলো শহরে নিজের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট জোকোই। এ সময় তিনি প্রেসিডেন্ট প্রাবোওর সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানান।

জোকোই বলেন, ‘আমরা প্রেসিডেন্ট প্রাবোওর সরকারকে সমর্থন দিয়ে যাব, বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে নেওয়া প্রকল্পগুলোতে আমাদের সমর্থন থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category