বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা শ্রমিকদল নেতার মরদেহ তাড়াশে ১৩ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার জলবায়ু অর্থায়নের অর্ধেক অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপত্র জমা জুলাই বিপ্লবের অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম নিউমোনিয়ায় দেশে বছরে ২৪ হাজার শিশুর মৃত্যু নুসরাতের গ্রামের বাড়িতে হামলার নিন্দা জামায়াতের কত গাড়িতে হা’ম’লা হলে আইনশৃঙ্খলার অবনতি মানবেন, প্রশ্ন এমপি মাসুদের সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি নিয়ে মন্ত্রীর কাছে জবাব চাইলেন হাসনাত সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৬০ কারখানায় ছুটি

নুসরাতের গ্রামের বাড়িতে হামলার নিন্দা জামায়াতের

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে হামলা চালানো হয়। একজন সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। এমন ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করে।

জুবায়ের বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে সহিংসতা, হামলা কিংবা অগ্নিসংযোগের কোনো সুযোগ নেই। দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ ছাড়া নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category