বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
মেসি-লেভানডফস্কির দ্বৈরথে ড্র, দর্শকের রেকর্ডে নতুন ইতিহাস অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ আন্তর্জাতিক মঞ্চে চীনের চিরকুট, কড়া জবাব দিলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেল ৩০৭৯ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ভারতে চোরাইপথে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি শ্রমিক নিহত সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪ দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, তদন্ত বিএনপির মন্ত্রীর বিরুদ্ধেও হওয়া উচিত: আসিফ মাহমুদ

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

মাদারীপুরে বসতঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে সদর উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইভী একই এলাকার আসলাম শরীফের মেয়ে এবং শরীয়তপুর শহরের কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অসচ্ছলতার কারণে আইভী ছোটবেলা থেকেই চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। বছরখানেক আগে স্বজনদের অসম্মতিতে কাতারপ্রবাসী ফেরদৌসের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী বিদেশে চলে যাওয়ায় তিনি চাচার বাড়িতেই অবস্থান করছিলেন। ম

ঙ্গলবার সন্ধ্যায় চাচা মসজিদে এবং চাচি চিকিৎসক দেখাতে শহরের গেলে একা পেয়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আইভীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঘরের মেঝেতে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার সময় ঘর থেকে একটি আইফোন চুরি হয়েছে বলে জানা গেছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। চুরি নাকি পরকীয়া-সংক্রান্ত কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, তাসহ সবদিক খতিয়ে দেখে তদন্ত চালনা করা হচ্ছে। ঘটনার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category