বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Title :
মেসি-লেভানডফস্কির দ্বৈরথে ড্র, দর্শকের রেকর্ডে নতুন ইতিহাস অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ আন্তর্জাতিক মঞ্চে চীনের চিরকুট, কড়া জবাব দিলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেল ৩০৭৯ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ভারতে চোরাইপথে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি শ্রমিক নিহত সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪ দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, তদন্ত বিএনপির মন্ত্রীর বিরুদ্ধেও হওয়া উচিত: আসিফ মাহমুদ

ভারতে চোরাইপথে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি শ্রমিক নিহত

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে মেঘালয় পাহাড়ের গুহা থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে মাটিচাপায় ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

বুধবার ভোরে ভারত সীমান্তের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লালঘাট গ্রামের ছমির আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ১০ থেকে ১৫ জনের একটি শ্রমিকের দল কয়লা সংগ্রহের উদ্দেশ্যে চারাগাঁও সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে পাহাড়ের গুহার ভেতরে ঢুকে কয়লা সংগ্রহের সময় হঠাৎ মাটি ধসে পড়ে। এতে গুহার ভেতরেই চাপা পড়ে ইউনুস আলীর মৃত্যু হয়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা গিয়ে গুহার ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category