বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
মেসি-লেভানডফস্কির দ্বৈরথে ড্র, দর্শকের রেকর্ডে নতুন ইতিহাস অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ আন্তর্জাতিক মঞ্চে চীনের চিরকুট, কড়া জবাব দিলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেল ৩০৭৯ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ভারতে চোরাইপথে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি শ্রমিক নিহত সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪ দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, তদন্ত বিএনপির মন্ত্রীর বিরুদ্ধেও হওয়া উচিত: আসিফ মাহমুদ

দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, তদন্ত বিএনপির মন্ত্রীর বিরুদ্ধেও হওয়া উচিত: আসিফ মাহমুদ

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে যে তিনটি অভিযোগ এনেছে, তার কোনোটিরই সত্যতা নেই বলে তিনি উল্লেখ করেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দুদকের অনুসন্ধান শুরুর পর নিজের অবস্থান পরিষ্কার করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ জানান, ২০২৬ সালের ১১ মে ১৩৫ জন যুব উন্নয়ন কর্মকর্তাকে পদায়ন ও পদোন্নতি দেওয়ার মাধ্যমে তিনি আর্থিক সুবিধা নিয়েছেন বলে দুদক অভিযোগ করেছে। তবে ওই সময়ের প্রশাসনিক প্রক্রিয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “সে সময় দেশে বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্বে ছিলেন দলের এক শীর্ষ নেতা। তৎকালীন সময়ের প্রশাসনিক সিদ্ধান্তের দায় অসৎ উদ্দেশ্যে আমার ওপর চাপানো হচ্ছে। তদন্ত করতে হলে তৎকালীন সেই মন্ত্রীর বিরুদ্ধেও করা উচিত।”

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব করা হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে দুদকের সংবাদ পরিবেশনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এনসিপি মুখপাত্র বলেন, দুদকের মুখপাত্র সাংবাদিকদের কাছে কথা বলার সময় ভুলবশত ‘প্রাথমিক সত্যতা’ শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ গ্রুপে তা প্রত্যাহার ও সম্পাদনার অনুরোধ জানালেও ততক্ষণে সংবাদের মাধ্যমে চরিত্র হনন সম্পন্ন করা হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে প্রতিবাদলিপি দেওয়ার জন্য বারবার অনুরোধ জানালেও সংস্থাটি কোনো পদক্ষেপ নেয়নি।

সংবাদ সম্মেলনে দুদকের দায়ের করা বাকি দুটি অভিযোগকেও পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বলে উড়িয়ে দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category