রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

হামে আরও ৪ শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং হামজনিত উপসর্গ নিয়ে নতুন করে অসুস্থ হয়ে পড়েছে ৯১৭ শিশু।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন মৃত চার শিশুর মধ্যে এক শিশুর শরীরে প্রমানিত হাম ছিল এবং বাকি তিন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৯১ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষাগারে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে দেশে মোট ৯৯১ শিশুর প্রাণহানি ঘটেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৮৪৩ শিশু হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে। এ সময় চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬১ শিশু, আর সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৫৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬৩ হাজার ১০৫ জন সন্দেহভাজন হাম রোগী নিবন্ধিত হয়েছে, যার মধ্যে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬৪১। চিকিৎসাসেবা নিতে এ পর্যন্ত হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন, যাদের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category