সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Title :
আলোচনা-সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের হাতে আরও ৮ আসামি গ্রেপ্তার ভয়াবহ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় বিপর্যস্ত বিমান চলাচল, বাতিল ২০৯ ফ্লাইট ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানাল ৮ দেশ আলোচনা-সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে: মাহফুজ আলম দক্ষিণ লেবাননে হামলা, নিহত ২

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করা নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ১০ থেকে ১৫ জনের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ওই ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান।

পরে রাত সাড়ে ৯টার দিকে আহত আলতাফ হোসেন ও তাঁর ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার  ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এসবির এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই ওই এসআই ও তাঁর ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসবির সাভার জোনের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি সাভার জোনে দায়িত্ব পালন করতেন না। আমিনবাজারে তাঁর একটি জায়গা রয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category