শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সমুচা বিক্রি করে কোটিপতি এক দম্পতি

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩০১ Time View

‘আপাতদৃষ্টিতে স্বপ্ন যতই ছোট হোক, মানুষের অধ্যবসায় ও স্বপ্নের পিছনে ছুটে চলার শক্তি তাকে পৌঁছে দেয় সফলতার শিখরে’- এমনটাই বলা হয় নানা ধরনের অনুপ্রেরণামূলক বাণীতে। আর এ কথার যথার্থতা প্রমাণ করলেন সমুচা বিক্রি করে কোটিপতি বনে যাওয়া এক দম্পতি।ভারতের বেঙ্গালুরের এক দম্পতি নিধি সিং ও শিখর ভির সিং। তারা নিজেদের উচ্চ বেতনের চাকরি ছেড়ে শুরু করেন সমুচার ব্যবসা। আর তাতেই মাসিক আয় হচ্ছে ১২ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকারও বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, নিধি ও শিখর ঠিক করেন সব বাদ দিয়ে সমুচার ব্যবসা শুরু করবেন। নিজেদের ব্যবসা দাঁড় করাতে উচ্চ বেতনের চাকরি ছাড়েন, এমনকি বিক্রি করেন একমাত্র বাড়িটিও। নিধির বছরে ৩০ লাখ টাকার বেতনের চাকরি ছেড়ে ‘সমুচা সিং’ নামে সমুচার দোকানে খোলাকে শুরুতে অনেকে বলতেন পাগলামি ও ভুল সিদ্ধান্ত।

শিখর জানান, তিনি ছিলেন একজন বিজ্ঞানী ও তার স্ত্রী নিধি কাজ করতেন নামকরা এক ওষুধ কোম্পানিতে। পরিবারকে খুশি করতে চাকরি করলেও মনের ভেতরে ছিল অন্য এক স্বপ্ন। শিখরের স্বপ্ন ছিল ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সামনে সমুচা বিক্রি করা। সেখানকার ব্যাংক কর্মকর্তাদের রাস্তার খাবারের প্রতি আগ্রহ তাকে এ সিদ্ধান্ত নিতে উৎসাহী করেছিল।
এদিকে এরমধ্যে ২০১৫ সালে এক পথশিশু যখন রাস্তার এক খাবারের দোকানের সামনে সামান্য একটি সমুচার জন্য হাত বাড়িয়ে কাঁদছিল- এ দৃশ্য শিখরের মনে দাগ কেটে ছিল বলেও জানান তিনি। কাজেই এ দম্পতি চাকরি ছেড়ে দিয়ে সমুচা বিক্রি শুরু করেন।

আট বছরে সমগ্র ভারতে সমুচা সিং এর আউটলেট বেড়ে হয়েছে ৪০টি। মূলত বাটার চিকেন সমুচা ও পনির সমুচা বিক্রি করলেও এর পাশাপাশি পানি পুরি, দই পুরি, মাসাল পুরি, বারা পাও, জল জিরা, গোলাপজাম ও হালুয়াও বিক্রি করেন তারা। ভবিষ্যতে নিজেদের ব্যবসা আরও বড় করতে চান এ দম্পতি। বর্তমানে এ দম্পতির বার্ষিক আয় ৪৫ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category