শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতীয় সিরিয়াল দেখে খুলনায় সহপাঠীকে হত্যা

  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৫ Time View

খুলনায় ভারতীয় সিরিয়াল দেখে মোটা অংকের মুক্তিপণ প্রাপ্তির আশায় নিরব মন্ডল‌ নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে নির্যাতন ও শ্বাস‌রোধ ক‌রে হত্যা করা হ‌য়ে‌ছে।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ডুমুরিয়া থানার গুটু‌দিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যাল‌য়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত নিরব গুটু‌দিয়া গ্রা‌মের শেখর মন্ড‌লের ছে‌লে।

এ ঘটনায় নিরবের পাঁচ সহপাঠীকে আটক করেছে পুলিশ। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।ওসি শেখ কনি মিয়া জানান, একমাস ধরে এ পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মতো বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর কয়েকজন ছাত্র নিরবকে বিদ্যালয়ের পেছনে একটি পরিত্যক্ত রুমে নিয়ে যায়। সেখানে চালানো হয় অমানবিক নির্যাতন। এরপর নিরবের বাবাকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

সন্তানকে খুঁজে না পেয়ে নিরবের বাবা বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধানে নামে পুলিশ। সন্দেহভাজন হিসেবে বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়।

তাদের দেয়া তথ্যে রাত বারোটায় বিদ্যালয়ে অভিযান চালিয়ে নিরবের মরদেহ উদ্ধার করা হয়।শেখ কনি মিয়া জানান, ভারতীয় সিরিয়াল দেখেই এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category