বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২১ Time View

শত্রুপক্ষের নৌযান মোকাবিলায় হরমুজ প্রণালিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হালকা প্রকৃতির বিশেষ সাবমেরিন মোতায়েন করেছে ইরানের নৌবাহিনী। ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী এসব সাবমেরিনকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ নামে উল্লেখ করেছে।

প্রতিরক্ষা সূত্রের বরাতে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক ভাষণে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা সাবমেরিনগুলো শত্রুর হুমকি মোকাবিলায় সক্ষমতা প্রদর্শন করতে পারে এবং প্রয়োজন হলে হরমুজ প্রণালীর বিস্তীর্ণ এলাকায় অবস্থান নিতে সক্ষম।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পানির গভীরে সমুদ্রতলে অবস্থান করা এবং শত্রুপক্ষের বিভিন্ন জাহাজকে বাধা দেওয়া ও ধ্বংস করার সক্ষমতা এসব হালকা সাবমেরিনের অন্যতম বৈশিষ্ট্য। এ কারণেই এগুলোকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ বলা হয়।

ইরানের নৌবাহিনীর কমান্ডার জানান, হরমুজ প্রণালীতে ‘দেনা’ ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত এক অভিযানে দেশের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের জন্য এসব সাবমেরিন পানির উপরিভাগে উঠে আসে। পরে কয়েকটি প্রদর্শনীমূলক মহড়া শেষে তারা পুনরায় নির্ধারিত দায়িত্ব পালনের জন্য গভীর সমুদ্রে ফিরে যায়।

সূত্র: তাসনিম নিউজ ও পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category