মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ জ্বালানির দাম বাড়ানো গণমানুষের ওপর জুলুম: সাদিক কায়েম জামায়াত আমিরকে লংমার্চ বন্ধের অনুরোধ শেহবাজ শরিফের নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু বগুড়ায় জঙ্গলে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করলেন স্থানীয়রা গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে?

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবনায় দূরপাল্লা ও নগরবাস উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে।

সোমবার দুপুরে বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে নতুন এই ভাড়ার প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন জানান, তেলের দামের সাথে সামঞ্জস্য রেখে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত নতুন হার অনুযায়ী, আন্তঃজেলা বা দূরপাল্লার বাসের ভাড়া বর্তমানের ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হতে পারে। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রামসহ নগর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হবে। এই প্রস্তাবনা চূড়ান্ত সম্মতির জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

বৈঠক সূত্রে জানা যায়, পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছিল। তবে বিআরটিএর সমন্বয় কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে মঙ্গলবারই (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দর অনুযায়ী ডিজেলের মূল্য ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকায় দাঁড়িয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাবেই বাসের পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বিআরটিএ নতুন করে ভাড়া সমন্বয়ের এই পদক্ষেপ নিল। এর আগে চলতি বছরের এপ্রিলেও ডিজেলের দাম বাড়ায় বাসের ভাড়া সমন্বয় করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category