শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন, ভিসি অবাঞ্ছিত

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১৩ Time View

পদোন্নতি সংক্রান্ত জটিলতা সিন্ডিকেট সভায় সমাধান না হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন।

রোববার বিকেল চারটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩০ এপ্রিল উপাচার্য, সিন্ডিকেট সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার এবং ডিনদের নিয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় ৮ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন, নীতিমালা ও প্রচলিত চর্চা অনুযায়ী চলমান সব সংকটের সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে অভিযোগ করা হয়, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ৮ মে রাত ১০টার দিকে নোটিশ দিয়ে ৯ মে সকাল ১১টায় কোনো এজেন্ডা ছাড়াই একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন।

শিক্ষকদের দাবি, ওই সভায় অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট আরও তীব্র হয়।

এ পরিস্থিতিতে ১০ মে অনুষ্ঠিত শিক্ষকদের সাধারণ সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ১১ মে থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সভায় প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category