শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বাফুফের নতুন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৯৯ Time View

পল থমাস স্মলির বিদায়ের পর থেকে শূন্য ছিল বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের পদ। বাফুফের শীর্ষ স্থানীয় কয়েকজন পল ম্মলিকে আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিলেও নির্বাহী কমিটির অনেকের তীব্র বিরোধিতার কারণে পারেনি।

তারপর কয়েকদিন আগে টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বাফুফে। যদিও বাফুফে বলতে গেলে ঠিকই করে রেখেছিল নারী দলের কোচ সাইফুল বারী টিটুকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে।

আজ (বৃহস্পতিবার) বাফুফের টেকনিক্যাল কমিটির সভায় এক বছরের জন্য টিটুকে টেকনিক্যাল ডিরেক্টর পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ১ এপ্রিল থেকে নতুন পদে কাজ শুরু করবেন দেশের অন্যতম সিনিয়র ও জাতীয় দলের দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ।

দেশি-বিদেশি ১০ জন এই পদের জন্য আবেদন করেছিলেন। বাফুফে অবশ্য নিয়োগ বিজ্ঞপ্তিতেই স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল।বাফুফেতে টেকনিক্যাল ডিরেক্টর যুগ শুরু হয় সভাপতি হিসেবে কাজী মো. সালাউদ্দিনের দায়িত্ব নেওয়ার পর থেকে। শুরুতে ছিলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক সহিদুর রহমান চৌধুরী সান্টু। তার বিদায়ের পর এ পদে কিছুদিন কাজ করেছেন বায়েজিদ জোবায়ের আলম নিপু।পল স্মলি দায়িত্ব নিয়েছিলেন ২০১৬ সালে। মাঝে একবার বিদায় নিয়ে আবার ফিরে এসে কাজ করেছেন গত বছরের মাঝামাঝি সময় পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category