বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
মানুষের প্রত্যাশা অনুযায়ী আইন করবে সরকার: আইনমন্ত্রী অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি, বন্ধ হচ্ছে পরিবার নেওয়ার সুযোগ ভারতীয় প্রকৌশলীরা না আসায় চারদিন বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ মাটি ও পরিবেশ রক্ষায় সার-কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান রাষ্ট্রপতির গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু মক্কার পবিত্র নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা সৌদিসহ ৭ আরব দেশের সেনাপ্রধানের সঙ্গে গোপন বৈঠক ইসরায়েলি সেনাপ্রধানের ক্ষমতায় আসার আগেই প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে কাজ করার চিন্তা করেছেন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাঙ্গামাটির তিন জেলা মহাসড়ক উন্নয়নে প্রকল্প অনুমোদন

ক্ষমতায় আসার আগেই প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে কাজ করার চিন্তা করেছেন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সরকার গঠনের পর নয়, বরং সরকার গঠনের আগেই তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের বিষয়ে চিন্তা করেছেন।

বুধবার বিকেলে আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়ামে (বর্তমান নাম আড়াইহাজার মিনি স্টেডিয়াম) শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

তিনি জানান, আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ আন্দোলন-সংগ্রামের দিনগুলোতেও আড়াইহাজারের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের ব্যাপারে নানা আলোচনা করতেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. জুয়েল আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, যুগ্ম সম্পাদক ভিপি কবির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ লাভলুসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category