বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

প্যারেন্টিং চর্চায় নতুন দৃষ্টিভঙ্গি: এম সি ইনস্টিটিউট ফ্রান্সের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭৪ Time View

মোহাম্মদ মাহবুব হোসাইন– ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পরিচালিত আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান এমসি ইনস্টিটিউট ফ্রান্স-এর আয়োজনে প্যারেন্টিং বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার ওভারভিলিয়ে এম সি ইনস্টিটিউট ফ্রান্স-এর দ্বিতীয় শাখার নিজস্ব মিলনায়তনে আয়োজিত এ সভায় বিপুল সংখ্যক অভিভাবক ও শিশু-কিশোর অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানের সভাপতি ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর প্রধান উপদেষ্টা শরীফ আল মোমীন, কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, কবি আব্দুল আজিজ সেলিম মাওলানা নাজির আহমদ, মাওলানা কাওছার আহমদ, মাওলানা, হাফেজ ইমরান আহমদ, সমাজকর্মী ফ্রেন্স উইথ রিফাতের প্রতিষ্ঠাতা আল রিফাত, সামাজিক প্রতিষ্ঠান ফ্রসে আভেক রাব্বানী’র প্রতিষ্ঠাতা কৌশিক রাব্বানী,বিশিষ্ট ব্যবসায়ী এনাম আহমদ,বিশিষ্ট ব্যবসায়ি ফেরদৌস রহমান,জহির উদ্দিন ও ব্যবসায়ী ফারুক মিয়া। এমসি ইনস্টিটিউটের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লুৎফর রহমান ও সদস্য কবি তোফায়েল আহমদ জয়নুল।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল বর্তমান প্রজন্মের সন্তানদের নৈতিক ও মানসিক বিকাশ, ডিজিটাল যুগে সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ এবং পরিবারে ইতিবাচক যোগাযোগ গড়ে তোলার কৌশল।

আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং তাদের মানসিক চাহিদা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা অভিভাবকদের উদ্দেশ্যে বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা জোর দিয়ে বলেন, সন্তানের প্রতি অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তাদের আগ্রহ ও প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা উচিত।

প্রশ্নোত্তর পর্বে অভিভাবকরা সন্তানদের পড়াশোনা, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। মেহমানরা এসব প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবার ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে শিশু কিশোরদের জন্য বেলুন ফাটানো খেলা ও রমজানের উপর কুইজ প্রতিযোগিতা হয়েছে। ইফতার শেষে গান পরিবেশন করেন এম সি ইনস্টিটিউট গার্জ লে গনেশ শাখার ক্ষুদে শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category