ডেস্ক রিপোর্টঃ প্যারিসের ব্যস্ত জীবনযাত্রার ক্লান্তি ভুলে প্রবাসে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করতে দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতিক্ষিত ‘নৌ ভ্রমণ ২০২৬’।
ফ্রান্স প্রবাসী দোহার নবাবগঞ্জের সামাজিক ব্যক্তিত্ব ও সাধারণ প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিন ব্যাপী এই আয়োজন পরিণত হয়েছিলো একখণ্ড বাংলাদেশে!
দিনব্যাপী এই নৌভ্রমণ সাজানো হয়েছিল নানা বৈচিত্র্যময় ও আকর্ষণীয় কর্মসূচিতে। বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা, মার্বেল কুড়ানো, মহিলাদের বালিশ বদল, রাফেল ড্র, দেশীয় সুস্বাধু মধ্যাহ্ন ভোজ, বিকালের নাস্তা আর মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে,
ক্রুজ শীপ থেকে সেইন নদীর নীল জলরাশি আর দুপাশের মনমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন আগত অতিথিরা, সাথে প্যারিসের স্থানীয় শিল্পিদের মনমুগ্ধকর গান পরিবেশনা,
দিনশেষে আয়োজকদের চমৎকার সমাপনী বক্তব্য এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই আনন্দময় যাত্রার। পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে , সাধারন সম্পাদক হুমায়ুন কবির সাকিল। সিনিয়র সাধারণ সম্পাদক মাসুদ পাঠান ও কার্যকরি পরিষেদর প্রধান আলি আক্কাসের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি আসিক হাসান লিটন। সহসভাপতি ,দিগন্ত চঞ্চল ,আবু নাইম আহমেদ ,মহসিন আকন, কালাম হোসেন ,মাইকেল বাবু, সহসাধারন সম্পাদক লিংকন হোসেন ,সাহাদাত সিকদার ,আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, মোঃ রাসেল, কোষাদক্ষ রাজিব আহসান, দপ্তর সম্পাদক ইস্রাফিল,প্রচার সম্পাদক মোঃ জসিম, আইন বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাক , মোঃ হাছান, রমজান হোসন ,আশিকুর রহমান ,মিজানুর রহমান রিজভী আহমেদ প্রমূখ
এছাড়া উপস্থিত ছিলেন ,প্রধান উপদেষ্টা জনাব কামাল হোসেন,উপদেষ্টা তাইবুর মুস্নি,স্বপন শফিক,সোঃ মামুন হোসাইন,মোঃ মহিউদ্দিন মোঃ সৈয়দ জালাল ,সোহেল আহমেদ।
বিদেশের মাটিতে স্বদেশের এই মেলবন্ধন যেন প্রতিটি প্রবাসীর হৃদয়কে ভরিয়ে দিয়েছিল এক অকৃত্রিম তৃপ্তিতে।