শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দিনে ৬ হাজার আর্টিলারি শেল ছুড়ছে ইউক্রেন

  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

যুদ্ধে বেশি বেশি গোলা ব্যবহার করছে ইউক্রেন। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিদিন ৬ হাজার আর্টিলারি শেল ছুড়ছে ইউক্রেনীয় বাহিনী। এতে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ত্র সরবরাহকারী পশ্চিমা কর্মকর্তারা। বলেছেন, এভাবে বেশি বেশি গোলা ব্যবহার করলে দ্রুত শেষ হয়ে যেতে পারে অস্ত্র ভাণ্ডার। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।গত বছরের শেষে দিকে ইউক্রেন সীমান্তে ব্যাপক সেনা সমাবেশের ঘোষণা দেয় রাশিয়া। এরপর সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করে রুশ বাহিনী। বর্তমানে পূর্বাঞ্চলেও ব্যাপক হামলা শুরু করেছে তারা। আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বর্ষপূর্তিতে হামলা আরও জোরদার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে আরও বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহের আবেদন জানাচ্ছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের দুদিনব্যাপী নিরাপত্তাবিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়।

আরটির প্রতিবেদন মতে, ওই বৈঠকে ইউক্রেনের বেশি বেশি অস্ত্র ব্যবহারের বিষয়টি তুলে ধরেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ। সতর্ক করে বলেন, পশ্চিমা মিত্ররা যে পরিমাণ অস্ত্র সহায়তা দিচ্ছে, কিয়েভ যুদ্ধক্ষেত্রে তার চেয়ে বেশি অস্ত্রের ব্যবহার করছে।

সেই বৈঠকে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। বলেন, এই যুদ্ধের একটি দিক হলো, অতি উচ্চহারে প্রচলিত যুদ্ধাস্ত্রের ব্যবহার হচ্ছে।

তিনি আরও বলেন, ‘এজন্য আমাদেরকে নিজস্ব অস্ত্রের মজুত ও পরিকল্পনাগুলোও নতুন করে যাচাই করে দেখতে হচ্ছে। যাতে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আমরা প্রস্তুত থাকতে পারি ও বাজেটে তা যুক্ত করতে পারি। কেননা গোলাবারুদ খুবই ব্যয়বহুল।’
দ্য টেলিগ্রাফ বলছে, ইউক্রেনীয় বাহিনী এখন প্রতিদিন ৬ হাজারের মতো আর্টিলারি শেল তথা গোলা ব্যবহার করছে। এটা স্বাভাবিকের তুলনায় এত বেশি যে সরবরাহে পশ্চিমারা রীতিমতো হিমশিম খাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর গোলাবারুদ দ্রুতই ফুরিয়ে যেতে পারে যদি না তারা আরও সংযতভাবে ব্যবহার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category