শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০১ Time View

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেটের একটি শুনানি চলাকালে ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় পুলিশের সাথে ধস্তাধস্তিতে নর্থ ক্যারোলাইনার সিনেট প্রার্থী ব্রায়ান ম্যাকগিনিসের হাত ভেঙে গেছে।  বুধবার সিনেট আর্মড সার্ভিসেস সাব-কমিটির শুনানিতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য দেওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, শুনানির মাঝপথে গ্রিন পার্টির প্রার্থী এবং সাবেক মার্কিন মেরিন সদস্য ম্যাকগিনিস হঠাৎ দাঁড়িয়ে ইসরায়েল বিরোধী এবং ইরানের পক্ষে স্লোগান দিতে শুরু করেন। এ সময় তিনি চিৎকার করে বলেন, ইসরায়েল এই যুদ্ধের জন্য দায়ী এবং ইসরায়েলের হয়ে কেউ লড়াই করতে চায় না। তাঁকে কক্ষ থেকে বের করতে গেলে তিনজন পুলিশ কর্মকর্তা এবং মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।

ভিডিও ফুটেজে দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে ম্যাকগিনিস দরজা আঁকড়ে ধরার চেষ্টা করলে তাঁর হাতটি ভেঙে যায়। এ সময় কক্ষে উপস্থিত অন্যান্য সহকর্মীদের আতঙ্কিত হয়ে চিৎকার করতে দেখা যায়। ঘটনার পর ম্যাকগিনিস স্বীকার করেন যে, তিনি তাঁর হাতে গুরুতর আঘাত পেয়েছেন। রিপাবলিকান সিনেটর শিহি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ম্যাকগিনিস সংঘর্ষের উদ্দেশ্যে ক্যাপিটলে এসেছিলেন এবং তিনি পরিস্থিতি শান্ত করতেই এগিয়ে গিয়েছিলেন।

ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ম্যাকগিনিস কর্মকর্তাদের ওপর চড়াও হয়েছিলেন এবং সহিংসভাবে কাজে বাধা দিয়েছিলেন। পুলিশ তাঁর বিরুদ্ধে আক্রমণ, বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category