শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইরানে হামলা চালাতে একদিনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলো যুক্তরাষ্ট্রের

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৬ Time View

ইরানে সামরিক অভিযান চালাতে গিয়ে আকাশচুম্বী ব্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার শুরু হওয়া এই অভিযানের প্রথম ২৪ ঘণ্টাতেই দেশটির আনুমানিক ৭৭৯ মিলিয়ন ডলার খরচ হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ ২০২৬ সালের পুরো মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১ শতাংশের সমান বলে জানা গেছে।

অভিযানে বি-২ স্টিলথ বোম্বার, এফ-৩৫ ফাইটার জেট, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী এবং টমাহক ক্রুজ মিসাইলের ব্যাপক ব্যবহারের কারণে এই ব্যয় এতোটা বেড়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খরচের বিস্তারিত তথ্য উঠে এসেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে, মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে চারটি বি-২ স্টিলথ বোম্বার বিরতিহীন উড়ে এসে ইরানে হামলা চালিয়েছে। শুধুমাত্র এই বোম্বারগুলোর উড্ডয়ন ঘণ্টা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবহৃত ২০০০ পাউন্ডের জেডিএএম বোমার খরচ মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় ৩০.২ মিলিয়ন ডলার। এছাড়া এফ-২২ ও এফ-৩৫ এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর কয়েক দফা আক্রমণ ও রক্ষণাবেক্ষণে আরও ২৭১.৩৪ মিলিয়ন ডলার খরচ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযানে বিশেষায়িত বিমান যেমন ইএ-১৮জি গ্রাউলার, এমকিউ-৯ রিপার ড্রোন এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারের পাশাপাশি স্থলভিত্তিক হাইমার্স ব্যাটারি ব্যবহারের ফলে মোট আকাশ ও স্থল সম্পদের ব্যয় দাঁড়িয়েছে ৪২৩.৫৭ মিলিয়ন ডলারে। সমুদ্রে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী দুটির দৈনিক পরিচালনা ব্যয় ছিল প্রায় ১৫ মিলিয়ন ডলার।

এর বাইরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, মার্কিন নৌবাহিনী প্রায় ২০০টি টমাহক ক্রুজ মিসাইল ছুড়েছে। প্রতিটি মিসাইলের দাম ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে এর আনুমানিক বাজারমূল্য ৩৪০.৪ মিলিয়ন ডলার। সব মিলিয়ে প্রথম ২৪ ঘণ্টার এই যুদ্ধের মোট খরচ দাঁড়িয়েছে ৭৭৯.১৭৪ মিলিয়ন ডলারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বজায় থাকলে এই ব্যয়ের অঙ্ক আরও কয়েক গুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category