মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড কল্যাণমূলক রাষ্ট্র গড়াই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক লালমাটিয়া থেকে আটক ডাকযোগে ভোটে ট্রাম্পের নতুন বিধিনিষেধে সুপ্রিম কোর্টের বাধা জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে রাশিয়া-ইউক্রিয়ার সমঝোতার দাবি ট্রাম্পের ডাবলিনে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটির মিলনমেলা ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী নরসিংদীর মনোহরদীতে ৩০০ লিটার চোলাই মদসহ দম্পতি গ্রেপ্তার উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারলো বাংলাদেশ

ডাকযোগে ভোটে ট্রাম্পের নতুন বিধিনিষেধে সুপ্রিম কোর্টের বাধা

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ কার্যকরের উদ্যোগ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই উদ্যোগ আপাতত আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

আদালত ডাকযোগে পাঠানো ব্যালট নিয়ে নতুন নিয়ম কার্যকরের ওপর নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন। ফলে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন বিধিনিষেধ ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে কার্যকর হওয়ার পথ আপাতত বন্ধ হয়ে গেল।

তবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে চূড়ান্ত রায় হিসেবে দেখা হচ্ছে না। রক্ষণশীল বিচারপতি ব্রেট কাভানাও ট্রাম্প প্রশাসনের উদ্যোগের কিছু দিকের পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, ২০২৬ সালের নির্বাচনে এ ধরনের নতুন নিয়ম চালু করা হলে তা ‘খামখেয়ালি ও অযৌক্তিক’ হয়ে উঠতে পারে।

এর আগে মার্চে নির্বাহী আদেশ জারি করে ডাকযোগে ভোটের নিয়ম আরও কঠোর করার নির্দেশ দেন ট্রাম্প। তার দাবি ছিল, নির্বাচনে সম্ভাব্য জালিয়াতি ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে ২৩টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি মামলা করে। মামলাকারীদের অভিযোগ, নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতার ওপর কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপের চেষ্টা করছে।

ট্রাম্পের প্রস্তাবিত ব্যবস্থায় ডাকযোগে পাঠানো ব্যালটের খামে আলাদা বারকোড ব্যবহারের কথা বলা হয়েছিল। পাশাপাশি মেইলের মাধ্যমে ব্যালট পাওয়া ভোটারদের তথ্য একটি অনলাইন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও ছিল।

বোস্টনের ফেডারেল বিচারক ইন্দিরা তালওয়ানি গত ৪ সেপ্টেম্বর ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নের ওপর নিষেধাজ্ঞা দেন। তার পর্যবেক্ষণ ছিল, নির্বাচনের খুব কাছাকাছি সময়ে এ ধরনের নতুন নিয়ম চালু করা হলে অনেক ভোটার ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। পরে একটি আপিল আদালতও ওই নিষেধাজ্ঞা স্থগিত করতে রাজি হয়নি। রোববার আরেক ফেডারেল বিচারক কার্ল নিকোলসও ট্রাম্পের আদেশের বিরুদ্ধে রায় দেন।

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বর মাসে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের ফলের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা অনেকটাই নির্ভর করবে। এরই মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে ডাকযোগে ভোটের ব্যালট বিতরণ শুরু হয়েছে।

ডাকযোগে ভোটের বিষয়ে সুপ্রিম কোর্টে এটি ট্রাম্প প্রশাসনের জন্য দ্বিতীয় বড় ধাক্কা। এর আগে জুনে আদালত রায় দিয়েছিলেন, নির্বাচনের দিন ডাকের সিল মারা থাকলে পরে পৌঁছানো ব্যালটও অঙ্গরাজ্যগুলো গণনা করতে পারবে।

দীর্ঘদিন ধরেই ডাকযোগে ভোটে জালিয়াতির অভিযোগ করে আসছেন ট্রাম্প। তবে তার এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category