শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীনির্ভর বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না ইরানিরা: ট্রাম্প জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির ৯ দফা জরুরি নির্দেশনা সংসদে কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস, দিলেন আবেগঘন বক্তব্য আসিফ মাহমুদের দুর্নীতির অনুসন্ধানে মন্ত্রণালয়ের নথি চায় দুদক গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের চুক্তি সই শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছেন: রিজভী ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের জ্বালানি সংকট কাটাতে বাড়ছে এলএনজি আমদানি, বসছে নতুন টার্মিনাল: প্রধানমন্ত্রী

আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না ইরানিরা: ট্রাম্প

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

ইরানের প্রতিটি কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের নিবিড় নজরদারিতে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না। তাদের সব পদক্ষেপই আমরা দেখতে পাই।”

সম্প্রতি ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প আরও সতর্ক বার্তা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যখন ইচ্ছা তখনই ইরানে পুনরায় হামলা চালাতে প্রস্তুত। তবে দুই দেশের মধ্যে সদ্য ঘটে যাওয়া উত্তেজনা দীর্ঘস্থায়ী হবে না বলেই তাঁর বিশ্বাস।

সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া ভয়াবহ হামলা-পাল্টা হামলায় ইরানে ১৮ জন নিহত ও অন্তত ১০৮ জন আহত হয়েছেন। তেহরানের অভিযোগ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে সামরিক স্থাপনা ছাড়াও একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে ট্রাম্প বলেন, “আমরা তাদের কঠোরভাবে আঘাত করেছি এবং হরমুজ প্রণালির ওপর শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি।”

মার্কিন প্রেসিডেন্ট জানান, সমুদ্রপথে মাইন ফেলার উপযোগী রকেট ও নতুন রাডার ব্যবস্থা তৈরি করছিল ইরান, যা মার্কিন হামলায় ধ্বংস করা হয়েছে। সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের অর্থনৈতিক অংশীদারদের ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির মুখে পাল্টা জবাব দিয়েছে ইরানও। কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় তাঁরা এক ‘নতুন কৌশল’ গ্রহণ করেছেন, যা শত্রুর ভিত্তি গুঁড়িয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category