শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীনির্ভর বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না ইরানিরা: ট্রাম্প জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির ৯ দফা জরুরি নির্দেশনা সংসদে কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস, দিলেন আবেগঘন বক্তব্য আসিফ মাহমুদের দুর্নীতির অনুসন্ধানে মন্ত্রণালয়ের নথি চায় দুদক গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের চুক্তি সই শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছেন: রিজভী ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের জ্বালানি সংকট কাটাতে বাড়ছে এলএনজি আমদানি, বসছে নতুন টার্মিনাল: প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীনির্ভর বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম নিয়ে লেখা বই দেশের স্বার্থে কাজ করতে শিশুদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘শহীদ জিয়া স্মৃতি বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, জ্ঞানের মুক্ত দুয়ার খুলে দিতে দেশের বিভিন্ন জেলা ও গ্রামে সরকার পাঠাগার গড়ে তুলছে। এসব পাঠাগারের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। এর ফলে তাদের মধ্যে মূল্যবোধ, সততা, নিষ্ঠা, সহনশীলতা ও দেশপ্রেম সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবনীনির্ভর বইগুলো তাঁদের ত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার কথা তুলে ধরে, যা নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা ও চলার পথের পাথেয়।

মেলার উদ্বোধন ঘোষণা করে জুবাইদা রহমান পড়ে শোনান তার কবিতা:

‘তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতীক;

জনতার অধিকারের অতন্ত্র প্রহরী তুমি;

অসাধারণ সাহসী মূর্তি;

তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী;

দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন;

তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী;

তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category