রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি আজই স্বাক্ষর হবে: দাবি ট্রাম্পের

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৩ Time View

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি আজই স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

তবে এ বিষয়ে নির্দিষ্ট সময় বা বিস্তারিত কোনো তথ্য তিনি স্পষ্ট করেননি। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, চুক্তি না হলে ইরানের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

অন্যদিকে, ইরান এখনও ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠানো বা চুক্তি স্বাক্ষরের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। পাকিস্তানের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, তেহরান দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহী হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে রোববার ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারসহ একটি প্রতিনিধি দল নতুন দফা আলোচনার জন্য ইসলামাবাদ সফর করবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর চলতি মাসের ১১–১২ এপ্রিল পাকিস্তানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। পরিস্থিতির মধ্যেই ইসলামাবাদে নতুন আলোচনার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category