শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

থাইল্যান্ডে নববর্ষের উৎসবে সড়ক দুর্ঘটনায় ১৫৪ প্রাণহানি

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

থাইল্যান্ডে ঐতিহ্যবাহী নববর্ষের উৎসবের প্রথম চারদিনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও সাত শতাধিক মানুষ। দেশটির রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘ব্যাংকক পোস্ট’-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত চারদিনে দেশজুড়ে মোট ৭৫৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে আশার কথা হলো, গত বছরের তুলনায় এবারের নববর্ষে দুর্ঘটনার হার প্রায় ২৫ শতাংশ কম। শুধুমাত্র সোমবারই ২৩৭টি দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন ৫১ জন।

থাইল্যান্ডে প্রতিবছর ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নববর্ষের উৎসব পালন করা হয়। উৎসবের এই সময়টিতে মানুষ এক শহর থেকে অন্য শহরে যাতায়াত বাড়িয়ে দেন, ফলে পাল্লা দিয়ে বাড়ে সড়ক দুর্ঘটনাও। যাতায়াতের আধিক্য ও দুর্ঘটনার ঝুঁকির কারণে স্থানীয়ভাবে এই সাত দিনকে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবে অভিহিত করা হয়ে থাকে।

উৎসবের আনন্দ উদ্‌যাপনের সময় অসতর্কতা ও বেপরোয়া গতিই এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী ১৬ এপ্রিল উৎসব শেষ হওয়া পর্যন্ত দুর্ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে থাই সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category