শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

রাজধানীতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে তারা উত্তরার বিএনএস সেন্টার এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন। তাদের অভিযোগ, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অসংখ্য পরীক্ষার্থী সমস্যায় পড়ছেন। এ কারণে তারা পরীক্ষা স্থগিত, নতুন সময়সূচি প্রকাশসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীদের ভাষ্য, বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকার অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এতে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

আন্দোলনের অংশ হিসেবে উত্তরার বিএনএস সেন্টারের পাশাপাশি শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায়ও অবস্থান নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এসব স্থান থেকে পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নীলক্ষেত মোড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সায়েন্সল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে বলে দাবি তুলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category