শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

জামায়াতের মস্তিষ্কে পরিচালিত এনসিপি: রাশেদ খাঁন

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭ Time View

জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, দেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বললেও এনসিপি বাস্তবে ‘ভণ্ডবস্তের রাজনীতি’ করছে এবং দলটি জামায়াতে ইসলামীর মস্তিষ্ক দিয়ে পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, সিলেটে সাম্প্রতিক ঘটনার পেছনে এনসিপির নেতাদের বক্তব্যই দায়ী। তার দাবি, জনপ্রিয় এক সংসদ সদস্যকে নিয়ে এনসিপির নেতারা ‘বাজে কথা’ বলায় ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে ভূমিকা থাকলেও তা কোনো অপরাধের দায় থেকে অব্যাহতি দেয় না। এ কারণে এনসিপির নেতাদের সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানান তিনি। অন্যথায় তাদের বক্তব্যের যথাযথ জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category