শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রামিসার শ্রেণিকক্ষে কান্নায় ভেঙে পড়লেন বাবা, কাঁদালেন সহপাঠীদেরও

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৭০ Time View

রাজধানীর মিরপুরে সাত বছরের শিশু রামিসার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক আর ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে স্কুল, পরিবার ও স্থানীয় এলাকা। প্রিয় শিক্ষার্থীকে হারানোর বেদনায় ভেঙে পড়েছে তার সহপাঠী ও শিক্ষকরা।

বৃহস্পতিবার সকালে রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা মেয়ের স্কুলে গেলে আবেগ ধরে রাখতে পারেননি। মেয়ের ক্লাসরুমে প্রবেশ করতেই তিনি কান্নায় ভেঙে পড়েন। বাবার কান্না দেখে সহপাঠীরাও শোকে আপ্লুত হয়ে পড়ে এবং পুরো শ্রেণিকক্ষ এক হৃদয়বিদারক পরিবেশে পরিণত হয়।

সহপাঠীরা জানায়, রামিসার মতো মেধাবী ও প্রাণবন্ত সহপাঠীকে তারা কখনোই ভুলতে পারবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় তারা।

এদিকে ঘটনাটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্কুলশিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার বিচার দাবিতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

পল্লবী এলাকায় গত ১৯ মে সকালে একটি ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা হয় এবং তদন্তে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পরে একজন অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category