শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪ Time View

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আগামীকাল রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থেকে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের পরিকল্পনা ছিল। এ লক্ষ্যে ১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সম্ভাব্য প্রকাশের তারিখ নির্ধারণ নিয়েও আলোচনা হয়। তবে নির্ধারিত সময়ের আগেই ফলাফলের একটি অংশ অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ায় তা স্থগিত করা হয়।

জানা গেছে, ফলাফল ওয়েবসাইটে আপলোডের জন্য প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্বে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের আগে ফলাফল প্রকাশ না করার নির্দেশনা থাকলেও বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল ওয়েবপোর্টালে আপলোড হয়ে যায়। পরে ওই লিংক থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল দেখতে সক্ষম হন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার পর শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের আগে ওয়েবপোর্টালে আপলোডের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীর অনুপাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি ৮ জনে একজন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি সাড়ে ৫ জনে একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।

এবারও দুই ধরনের বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে নির্বাচিত হবে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন।

বর্তমান কাঠামো অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা ও বছরে এককালীন ২২৫ টাকা করে পাবে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী দুই বছর এই আর্থিক সুবিধা বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category