রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
নিয়ম বহির্ভূত যা আছে, সবই সরকার পরিচ্ছন্ন করবে: কুমিল্লায় কৃষিমন্ত্রী ভারত-চীনের ওপর ১০০% শুল্ক আপাতত স্থগিত করলেন ট্রাম্প তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলেই ফ্যামিলি কার্ড পাচ্ছে সাধারণ মানুষ: তথ্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু উখিয়ার রিসোর্টে আগুনে পুড়ে ১০ পর্যটক নিহত হাসপাতালে চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রী পরীমনির ক্ষোভ, ‘হ্যাক’ দাবি করলেই দায় শেষ নয় নিহতের পাঁচ মাস পর নরসুন্দা নদী থেকে যুবকের কঙ্কাল উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপনে তথ্য চেয়েছে মাউশি

পরীমনির ক্ষোভ, ‘হ্যাক’ দাবি করলেই দায় শেষ নয়

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। পেজ হ্যাক হওয়ার দাবি তুলে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে শুধু দুঃখপ্রকাশ করা হলেও এমন ঘটনায় এভাবে দায় এড়ানো যায় না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক চর্চা এবং চ্যানেলটির গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। ভিডিওটি মূলত অনেক আগের একটি ভুয়া ক্লিপ হলেও মূলধারার একটি প্রভাবশালী টেলিভিশন চ্যানেলের প্ল্যাটফর্ম ব্যবহার করে তা নতুন করে দেশজুড়ে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে বলে উল্লেখ করেন তিনি।

সরাসরি সম্প্রচারে চ্যানেলটির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, ‘ওরা এত বড় ও শক্তিশালী একটা গণমাধ্যম, অথচ ভিডিওটি টানা ১১ ঘণ্টা পেজে ঝুলিয়ে রাখা হলো। এতক্ষণেও তারা কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নিয়ে পেজ নিয়ন্ত্রণে নিতে পারল না? এমন গাফিলতির পর আপনি কোনোভাবেই শুধু বলতে পারেন না যে পেজ হ্যাক হয়েছে। এমন হলে তো আমিও দাবি করতে পারি আমার পেজও হ্যাক হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বিষয় নিয়ে মেতে থাকা নেটিজেনদের একাংশেরও সমালোচনা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, বোধসম্পন্ন মানুষেরা ভুয়া বিষয়টি বুঝে এড়িয়ে গেলেও কিছু নিচু মানসিকতার মানুষ এটিকে নিজেদের আলোচনার মূল বিষয়ে পরিণত করেছে। এমনকি অপ্রাসঙ্গিক ধর্মীয় কিংবা স্বাভাবিক পোস্টের মন্তব্যের ঘরেও এ ধরনের ভুয়া ভিডিওর লিংক খোঁজা ও ছড়িয়ে দেওয়ার মানসিকতা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

কটূক্তিকারীদের খোঁচা দিয়ে পরীমনি বলেন, ‘তোমরা যখন এই ভুয়া ভিডিও নিয়ে এতটা উন্মাদনায় মেতেছিলে, তখন আমার ইচ্ছা হচ্ছিল নিজেই একটা খোলামেলা ফটোশুট করে ফেলি।’

দীর্ঘ সময় সরাসরি সম্প্রচারের পর পরীমনি অবশ্য ভিডিওটি নিজের ফেসবুক পেজ থেকে সরিয়ে নেন। পরে আজ সকালে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে সরাসরি সম্প্রচারের ভিডিও মুছে ফেলার ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

উল্লেখ্য, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর কাজ শেষ করেছেন। এই চলচ্চিত্রে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category