রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিজেপির প্রার্থী হয়ে রাজ্যসভা উপনির্বাচনে কোয়েল মল্লিক

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিক পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

এর আগে চলতি বছরের এপ্রিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তবে কোনো সংসদীয় অধিবেশনে অংশ না নিয়েই গত জুলাইয়ে তিনি পদত্যাগ করেন।

এরপর নির্বাচন কমিশন আগামী ১৬ অক্টোবর, দুর্গাপূজার মহাসপ্তমীর দিন, ওই শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে।

প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক সাইকোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। ২০১৩ সালে তিনি নিষপাল সিংকে বিয়ে করেন।

বাংলা সিনেমার পরিচিত এই অভিনেত্রী কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার বিজেপির প্রার্থী হিসেবে পুনরায় রাজ্যসভায় যাওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category