রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জন এবং উপসর্গে মারা গেছেন ১ হাজার ২৩ জন।

রোববার (০৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কেবল ঢাকা বিভাগেই দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩০০ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৯৬ জন রোগী ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৭৮ জন, সিলেটে ১৩১ জন, বরিশালে ১২৮ জন, ময়মনসিংহে ১০৯ জন, খুলনায় ৭৫ জন, রংপুরে ৬৪ জন এবং রাজশাহী বিভাগে ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ২১ হাজার ৭৪৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category