রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান রিয়াদের ৯৯ তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা: সৌদিতে হুথিদের হামলা অস্ত্র হাতে ইশরাকের ছবি নিয়ে বিতর্ক, যা বললেন তিনি মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ১৮০০ পূজামণ্ডপ পরিদর্শনে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক নিয়ম বহির্ভূত যা আছে, সবই সরকার পরিচ্ছন্ন করবে: কুমিল্লায় কৃষিমন্ত্রী ভারত-চীনের ওপর ১০০% শুল্ক আপাতত স্থগিত করলেন ট্রাম্প তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলেই ফ্যামিলি কার্ড পাচ্ছে সাধারণ মানুষ: তথ্য প্রতিমন্ত্রী

উখিয়ার রিসোর্টে আগুনে পুড়ে ১০ পর্যটক নিহত

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। হোটেলটিতে মোট ১৮ জন পর্যটক ছিলেন। এখনো উদ্ধারকাজ চলছে।

অগ্নিকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীকে কান্নারত অবস্থায় বলতে শোনা যায়, ‘আমার সাইফকে আইন্না দাও।’

ওই নারী জানান, পূজার ছুটিতে পরিবারের সঙ্গে কক্সবাজার ঘুরতে এসেছেন তিনি। তিনি এক সাংবাদিকের বোন বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, ওই নারী বারবার সাইফকে ডাকছেন এবং বলছেন, ‘আমার সাইফকে আইন্না দাও।’ তবে সাইফের সঙ্গে ওই নারীর সম্পর্ক কী এবং তিনি বেঁচে আছেন কি না, তা জানা যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রিসোর্টটিতে মোট ১৭ জন পর্যটক ছিলেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

উখিয়া থানার  ওসি আতিকুর রহমান বলেন, ‘অনেকে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন পর্যটক মারা গেছেন, তা জানতে একটু সময় লাগবে।’

অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধারকাজ শুরু হয়। অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করেছে।

অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category