শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

সামরিক শক্তি কখনোই শান্তি আনতে পারে না: পোপ

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

পোপ চতুর্দশ লিও যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সামরিক শক্তি কখনোই শান্তি বা স্বাধীনতা বয়ে আনতে পারে না। ঈশ্বর কোনো সংঘাতকে আশীর্বাদ করেন না। যারা একসময় তলোয়ার চালিয়েছে এবং আজ বোমা ফেলছে, যিশুখ্রিষ্টের কোনো অনুসারী কখনোই তাদের পক্ষে থাকতে পারে না।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

পোপ লেখেন, সামরিক শক্তি কখনোই শান্তি বা মুক্তি নিশ্চিত করতে পারে না; বরং শান্তি আসে মানুষের মধ্যে ধৈর্যশীল সহাবস্থান ও সংলাপের মাধ্যমে।

সাম্প্রতিক এক গণপ্রার্থনায় পোপ জোর দিয়ে বলেন, যুদ্ধের পক্ষে সাফাই গাইতে ঈশ্বরকে ব্যবহার করা যায় না। হাজারো মানুষের সামনে তিনি বলেন, ঈশ্বর যুদ্ধবাজদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও অন্যান্য নেতারা যখন ইরান-ইসরায়েল যুদ্ধে ধর্মের দোহাই দিয়ে নিজেদের কর্মকাণ্ডকে সঠিক প্রমাণের চেষ্টা করছেন, পোপের এই পোস্ট তা সরাসরি প্রত্যাখ্যান করে দিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category