সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Title :
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা, চার আসামি রিমান্ডে দিল্লির বিক্ষোভ থেকে ছাত্রনেতা নেহা বোরা আবারও আটক চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয় রূপপুরে প্রথমবার সফল হয়েছে পারমাণবিক বিক্রিয়া বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনের আলোচনা জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধে জয়-পলকের বৈঠকের তথ্য দিলেন বিটিআরসি কর্মকর্তা হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু “জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা অ্যাফিলিয়েট সিআইএফএফটির এশিয়া দূত ডাল্টন জহির” বিদ্যুৎ বিভাগের ৪১ উন্নয়ন প্রকল্পে সহায়তার অর্থ ১০ হাজার ৬৫৩ কোটি টাকা

জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধে জয়-পলকের বৈঠকের তথ্য দিলেন বিটিআরসি কর্মকর্তা

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

জুলাই আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করতে অনলাইনে বৈঠক করেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক মাহদী আহমদ।

রোববার (১১ অক্টোবর) সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিতে এসে তিনি এ কথা বলেন।

এই কর্মকর্তা আরও বলেন, ‘১৬ জুলাই সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন পলক।’

আগামীকাল সোমবার (১২ অক্টোবর) সাক্ষ্যের ওপর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ জেরা করবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ এবং মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা দেওয়ার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ২১ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এ মামলায় পলক গ্রেফতার থাকলেও পলাতক রয়েছেন সজীব ওয়াজেদ জয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category