সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা, চার আসামি রিমান্ডে দিল্লির বিক্ষোভ থেকে ছাত্রনেতা নেহা বোরা আবারও আটক চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয় রূপপুরে প্রথমবার সফল হয়েছে পারমাণবিক বিক্রিয়া বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনের আলোচনা জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধে জয়-পলকের বৈঠকের তথ্য দিলেন বিটিআরসি কর্মকর্তা হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু “জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা অ্যাফিলিয়েট সিআইএফএফটির এশিয়া দূত ডাল্টন জহির” বিদ্যুৎ বিভাগের ৪১ উন্নয়ন প্রকল্পে সহায়তার অর্থ ১০ হাজার ৬৫৩ কোটি টাকা

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিহত দুই বাংলাদেশি হলেন- বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি।

রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ঘটনার সময় বিমানবন্দর টার্মিনালে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসংখ্য যাত্রী অপেক্ষমাণ ছিলেন। আকস্মিক এই হামলায় ঘটনাস্থলেই দুজন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেন।

ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category