শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮১ Time View

অলাভজনক ও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলোকে দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে পুনরায় চালুর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিলম্ব করা যাবে না এবং সব কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে শেষ করতে হবে।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, বন্ধ কারখানাগুলোতে বিনিয়োগে ইতোমধ্যে দেশি ও বিদেশি বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই করা হবে, যাতে বিনিয়োগ ও শিল্পায়নের সিদ্ধান্ত যথাযথভাবে নেওয়া যায়।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগীভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, কোনো ধরনের অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে পুনরায় চালুর সব প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category